তালায় আরাধনা’র উদ্যোগে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ক্যাটাগরি: তালা, প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৬, বৃহঃ, ৯:০৫ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৯২ বার।

তালায় আরাধনা’র উদ্যোগে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলায় এক বর্ণিল চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তালা শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলার সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য, কারুশিল্প, কৃষি জীবন, বায়ান্ন, জুলাই অভ্যুত্থান, প্রকৃতিক দূর্যোগ সহ জলরঙে আঁকা শিল্পীদের নানান চিত্র প্রদর্শনীতে স্থান পায়।

সাংস্কৃতিক ও উন্নয়ন সংস্থা আরাধনা’র সার্বিক ব্যবস্থাপনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় চিত্র প্রদর্শনী স্থান পরিদর্শন করেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আশরাফ হোসেন,পূবালী ব্যাংকের তালা উপশাখা’র ম্যানেজার আব্দুল কাদের,আরাধনা’র নির্বাহী পরিচালক মোঃ মাহবুব রহমান।

মোঃ আশরাফ হোসেন বলেন, আমাদের সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য অনন্য আয়োজন এই চিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক পরিমন্ডলেও এ ধরণের আয়োজন বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে। শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্র কর্মের তিনি প্রশংসা করেন।

সাতক্ষীরার কৃতি সন্তান নাজমুস সাকিব এর আঁকা বাংলাদেশের প্রকৃতিক দূর্যোগের উপর আঁকা চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ স্থান পায়।

চিত্র প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভীড় লক্ষ্য করা যায়।

এ জাতীয় আরো সংবাদ

তালায় সামাজিক বনায়ন কর্মসূচি ২০২৫ উদ্বোধন

তালায় সামাজিক বনায়ন কর্মসূচি ২০২৫ উদ্বোধন

প্রকাশিতঃ ২১ জুন ২০২৫, শনি, ৪:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় মুস্তাফা লুৎফুল্লাহ ও চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের নামে মামলা

সাতক্ষীরায় মুস্তাফা লুৎফুল্লাহ ও চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের...

প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ২:৪৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৪, বুধ, ১১:৪৯ অপরাহ্ণ
কৃষিকাজে জড়িয়ে পড়েছেন তালা উপজেলার নারীরা

কৃষিকাজে জড়িয়ে পড়েছেন তালা উপজেলার নারীরা

প্রকাশিতঃ ২০ জানুয়ারি ২০২৪, শনি, ১০:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরার তালায় সুদখোর খালেক কর্তৃক দুই দফা ধর্ষণ মামলার ভয়ে ধর্ষণের পর পানিতে ডুবিয়ে অর্পিতাকে হত্যা!

সাতক্ষীরার তালায় সুদখোর খালেক কর্তৃক দুই দফা ধর্ষণ মামলার...

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৩, মঙ্গল, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যবসায়ির বাড়ি ও হলুদ গুদামে ডাকাতি, ১৩ লাখ টাকার শুকনা হলুদ লুট, পিকআপসহ আটক -২

সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যবসায়ির বাড়ি ও হলুদ গুদামে ডাকাতি, ১৩...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৩, শুক্র, ৩:১৩ অপরাহ্ণ
তালায় একইদিনে ৩জনের বিবাহে নিষেধাজ্ঞা জারি

তালায় একইদিনে ৩জনের বিবাহে নিষেধাজ্ঞা জারি

প্রকাশিতঃ ১৬ মে ২০২৩, মঙ্গল, ১:৪১ পূর্বাহ্ণ