আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট ড্রেন খনন
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১০৯ বার।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা ১০নং আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে এবং আর্থিক সহায়তায় ৭৫০ ফুট ড্রেন পুনঃখনন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটায় নিজে হাতে মাটি কেটে খনন কাজ উদ্বোধন করেন তিনি।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা মোড়ল পাড়া বক্তব মোড় হতে বাবলু ড্রাইভার এর বাড়ি পর্যন্ত ৭৫০ ফুট পানি নিষ্কাশনের পথ খনন করা হয়। এ ড্রেন দিয়ে প্রায় ৮৬টি পরিবারের পানি নিষ্কাশন হয়।
১০ নং আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের ছোট ভাই জিয়ারুল ইসলাম ইতিমধ্যে ইউনিয়নের বহু জায়গায় সামাজিক উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন।পানি নিষ্কাশনের পথটি ১৫ বছর ধরে সংস্কার ছাড়া পড়ে থাকলেও কোন চেয়ারম্যান ও মেম্বার সংস্কারের জন্য এগিয়ে আসেনি।মহল্লাবাসির দাবির প্রেক্ষিতে ড্রেনটি পুনঃখননের জন্য এলাকার সবাই খুশি।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,ব্যাংকার কামরুজ্জামান, ডাক্তার শাহিনুজ্জামান, শিক্ষক হাবিবুল্লাহ,রাজু,সাইদুলসহ পাড়ার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ