চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
Image

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩৮৭ বার।

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা মেলেনি। সে হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বসেছিল কমিটি। বৈঠক শেষে জানানো হলো এ সিদ্ধান্ত।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বৈঠকটি হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ ঠিক করা হয়। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর হয় ৩০ রমজান শেষে।

ঈদের প্রধান জামাত

আগামী শনিবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে, সকাল সাড়ে ৮টায়। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীজুড়ে এবার ১ হাজার ৭৭১টি ঈদ জামাত হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার দিয়েছেন এ তথ্য। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদের জামাত হবে।

এ ছাড়া আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলা মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে হবে একটি জামাত।

মুসলিম দেশগুলোতে ঈদ

১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ ৩০টি রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে আফগানিস্তান, নাইজার এবং মালি।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ