সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী দল: শিশির মনির
Image

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী দল: শিশির মনির

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৬২ বার।

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী দল: শিশির মনির

জুলাই সনদ ও গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল আনুষ্ঠানিকতা হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে শিশির মনির লিখেছেন, ‘জুলাই সনদ ও গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধুমাত্র অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না, ইনশাআল্লাহ।’

একই দিন সকালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেছেন, ‘১৮ কোটি মানুষের এই বড় অর্থনীতিতে সংকট ছিল, আছে এবং থাকবে। সংকট মোকাবিলায় প্রয়োজন সৎ ও দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য।’

তিনি আরও বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের আদেশ না মানায় দেশে অনৈক্য বাড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।’

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ