ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও বড় হুমকি: ইসরায়েল
প্রকাশিতঃ ৪ মার্চ ২০২৬, বুধ, ১১:৪৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৫২ বার।
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা চলছে। উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে সুনির্দিষ্ট এই হামলা অব্যাহত থাকলেও দেশটির এখনও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপক সক্ষমতা রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘‘আমরা ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছি। ইরানি এসব ব্যবস্থা ইসরায়েলি সীমান্তের জন্য বড় ধরনের হুমকি ছিল।’’
তিনি বলেন, ‘‘আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা কমিয়ে ফেলবো। তবে দেশটির এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য নয়।’’
পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত রাতে পশ্চিম ইরানের ইসফাহানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত, উৎপাদন ও উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোনসহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জামপ্রস্তুতকারক কোম্পানি আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত ২টার দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি।
এ জাতীয় আরো সংবাদ
যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ