সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল প্রার্থীই বাদ
Image

সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল প্রার্থীই বাদ

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৭:৫৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১২২ বার।

সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল প্রার্থীই বাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারায় সবাইকে বাদ দেয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ ও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়। এতে মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে সকল প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে দেয়া হয়। এ জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেনি। ফলে অংশ নেয়া প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি নিয়োগ বাছাই কমিটি। প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা যায়।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বিস্ময় প্রকাশ করে বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের মেধা যাচাই করতে গিয়ে দেখা যায়, অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই আমাদের জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ

এক বছরে দুই রোজা, তিন ঈদ—কীভাবে সম্ভব?

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:৩১ পূর্বাহ্ণ

সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল...

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৭:৫৬ অপরাহ্ণ

‘তুই নূর না?’, মায়ের পুরোনো কর্মচারীকে দেখেই ডাকলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবি, ৮:০৭ অপরাহ্ণ

৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৩৬ অপরাহ্ণ

বন্ধুর সঙ্গে প্রেম স্ত্রীর, বাধা না হয়ে বিয়ে দিলেন...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১১:৪০ অপরাহ্ণ

৫০ বছর আগে বাদশাহ ফয়সলকে হত্যা করা হয়েছিল যেভাবে

প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৫, মঙ্গল, ১১:৫৮ অপরাহ্ণ

চিকিৎসা ও আশ্রয়ের জন্য কিডনি বিক্রির বিজ্ঞাপন!

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৪, সোম, ১১:০৭ অপরাহ্ণ