মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন যারা
প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গল, ১১:৪৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৮ বার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালেই। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ১৫ জন। আজ মঙ্গলবার বিকেলে এরা শপথ নেবেন।
মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরীফুল আলম, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, কায়সার কামাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, জাকারিয়া তাহের (সুমন), ইশরাক হোসেন, আমিনুর রশীদ ইয়াছিন, ফারজানা শারমিন পুতুল, নুরুল হক নুর, আমিনুল হক (টেকনোক্র্যাট)।
পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম।
২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
১. এম রশিদুজ্জামান মিল্লাত ২. অনিন্দ্য ইসলাম অমিত ৩. মো. শরিফুল আলম ৪. শামা ওবায়েদ ইসলাম ৫. সুলতান সালাউদ্দিন টুকু ৬. কায়সার কামাল ৭. ফরহাদ হোসেন আজাদ ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট) ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১০. হাবিবুর রশীদ ১১. মো. রাজিব আহসান ১২. মো. আব্দুল বারী ১৩. মীর শাহে আলম ১৪. জোনায়েদ সাকি ১৫. ইশরাক হোসেন ১৬. ফারজানা শারমিন ১৭. শেখ ফরিদুল ইসলাম ১৮. নুরুল হক ১৯. ইয়াসের খান চৌধুরী ২০. এ ইকবাল হোসেইন ২১. এম এ মুহিত ২২. আহমেদ সোহেল মঞ্জুর ২৩. ববি হাজ্জাজ ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এ জাতীয় আরো সংবাদ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ