মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে
Image

মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৯:১২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৮ বার।

মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে

ছবিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আদালতে নেওয়ার চিত্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।

সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে।

তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ জন নাগরিক নিহত, দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্কিন হামলার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের চিত্র

নিকোলাস মাদুরোকে ধরতে মার্কিন অভিযানের সময় কিউবার কমপক্ষে ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।

তারা মাদুরোর নিরাপত্তার দায়িত্ব ছিলেন বলে জানানো হয়েছে।

নিহতদেরকে ‘সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে প্রাণ হারানো কিউবান যোদ্ধা’ বলে অভিহিত করেছে কিউবার সরকার।

তাদের সন্মানে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কে?

ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ

নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র বন্দি করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ।

৫৬ বছর বয়সী এই নারী এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায়শই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর সঙ্গে দেখা যেত।

মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর তাকে ‘ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট’ হিসেবে বর্ণনা করে মুক্তি দাবি করেছিলেন মিজ রদ্রিগেজ।

ভেনেজুয়েলাকে ‘উপনিবেশে’ পরিণত হতে দিবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

তাকে সতর্ক করে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য দিতে হবে’।

এরপর সুর পাল্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে ডেলসি রদ্রিগেজকে।

ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ হওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস
ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস।

ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানানো হয়েছে।

জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার নতুন নেতাকে সতর্ক করলেন ট্রাম্প

ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য দিতে হবে’।

মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মি. ট্রাম্প।

সুপ্রিম কোর্ট ও সেনা বাহিনীর সমর্থনে মিজ রদ্রিগেজ রোববার রাতে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পর এক বিবৃতিতে তিনি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

“যদি তিনি সঠিকভাবে কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি,” বলেছেন ট্রাম্প।

সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটি ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

চীন, রাশিয়াসহ অনেক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

কিন্তু হামলার পক্ষে সাফাই গাইতে গিয়ে মাদুরোর শাসনামলকে ভেনেজুয়েরার জন্য ‘সবচেয়ে বাজে’ শাসন বলে অভিহিত করেছেন ট্রাম্প।

  • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
  • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।
  • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়া পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি চালানোর কথা বললেও এখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাতে রয়েছে মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজনেরা।
  • নিকোলাস মাদুরোর পতন নিয়ে যুক্তরাজ্য “চোখের জল ফেলবে না” বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
  • নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘জোরপূর্বক আটক’ করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন।মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।–বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

ইরানি শাসন ব্যবস্থার ধীরে ধীরে পতন হলেও এখনি শেষ...

প্রকাশিতঃ ১৪ জানুয়ারি ২০২৬, বুধ, ১০:২৬ অপরাহ্ণ

মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৯:১২ অপরাহ্ণ

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৫১ অপরাহ্ণ

৪০টিরও বেশি যুদ্ধ কভার করেছি, কিন্তু ২০২৫ সালের মতো...

প্রকাশিতঃ ১ জানুয়ারি ২০২৬, বৃহঃ, ১১:৩৮ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটারের নাম বাদ তালিকা থেকে, আরও...

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:৪৮ অপরাহ্ণ

নাইজেরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০

প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৫, বুধ, ৯:৩৮ অপরাহ্ণ

দিল্লির পর ইসলামাবাদে বিস্ফোরণ, নিহত ১২

প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৫, বুধ, ৯:৩৭ অপরাহ্ণ