আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে
প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১২:২৮ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২১৫ বার।
বাংলাদেশে গত বছরের জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় আদালতকক্ষ ছিল পূর্ণ। আইনজীবীদের পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহতদের কয়েকজন স্বজনও উপস্থিত ছিলেন। এর আগে ১৩ নভেম্বর মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদসহ অন্যরা যুক্তি উপস্থাপন করেন। ২৩ অক্টোবর সমাপনী যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবিরোধী অপরাধে নেতাদের বিচার উদাহরণ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ড দাবি করেন। পরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কয়েকটি বক্তব্যের জবাব দেন প্রসিকিউশন। পাল্টা যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও অভিযুক্ত ছিলেন। তবে তিনি রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেয় প্রসিকিউশন। মামুনের আইনজীবী তার খালাস কামনা করেন। মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। গত ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষে এ ধাপ শেষ হয়। এরপর ২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।
প্রসিকিউশন তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে—উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। মামলার আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা ৮ হাজার ৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এ জাতীয় আরো সংবাদ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ
সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ
আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ