সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে সহ-সভাপতি ও সেক্রেটারিসহ জামায়াত সমর্থিত ৫টি পদে জয়
প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৫, মঙ্গল, ৩:৪৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩২ বার।
মোতাহার নেওয়াজ মিনাল ,সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন(২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিরতিহীনভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১ টা ৩০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনর।
নির্বাচনে সহ-সভাপতি পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছে ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট । সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।
কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত মো. জাহিদুল ইসলাম ৪৭৮ ভোট, মাও. হাবিবুর রহমান ৪৬৩ ভোট, মো. শফিকুল ইসলাম ৪৬০ ভোট, বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু ৪৮৪, কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে জয়লাভ করেন।
নির্বাচনে ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচনে অংশ নেয়। এবং বিএনপি সমর্থিতরা সমন্বিত নাগরিকরা প্যানেলে ভোটে অংশ নেয়। নির্বাচনে ১,৬৩০জন ভোটারের মধ্যে ১১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, নির্বাচন কমিশনার ডাঃ আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মো. হাসিবুল ইসলাম সোহান। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ