সাতক্ষীরায় মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি
Image

সাতক্ষীরায় মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০২৫, রবি, ৬:৫৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৪১ বার।

সাতক্ষীরায় মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা। সভার সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সভায় মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ ব্যবহারের সঠিক পদ্ধতি এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।

পরবর্তীতে সাতক্ষীরা জেলার পুলিশ পরিদর্শক (স:) মোস্তফা কামালের বদলিজনিত বিদায় এবং নায়েক/১৩৫ মোঃ রফিকুল ইসলাম, কনস্টেবল/২৩৫ আরজান ফকির, কনস্টেবল/৩১৫ মোঃ মিজানুর রহমান ঢালি, কনস্টেবল/৯৭০ মুন্সী মনিরুল হক, কনস্টেবল মোঃ হাফিজুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

এই কল্যাণ সভার মূল উদ্দেশ্য ছিলো পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করা, তাদের সমস্যাগুলি সমাধান করা এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা। সভায় পুলিশের সেবার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলিও আলোচনা করা হয়, যা জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, সভায় বিভিন্ন আইনি এবং প্রশাসনিক বিষয়েও আলোচনা করা হয়, যা সদস্যদের পেশাগত জীবনের মান উন্নয়নেও সহায়ক হবে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের কাজের পরিবেশকে উন্নত করা। আমরা আমাদের সদস্যদের সেবার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদের সমস্যাগুলি সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’ এই ধরনের উদ্যোগ পুলিশের সামগ্রিক কর্মক্ষমতা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ