ভোমরা বন্দরে শুল্ক ফাঁকি তিন ট্রাক ভারতীয় থ্রি পিসসহ বিভিন্ন মালামাল আটক
Image

ভোমরা বন্দরে শুল্ক ফাঁকি তিন ট্রাক ভারতীয় থ্রি পিসসহ বিভিন্ন মালামাল আটক

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৫, সোম, ১১:৫৫ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭৭ বার।

ভোমরা বন্দরে শুল্ক ফাঁকি    তিন ট্রাক ভারতীয় থ্রি পিসসহ বিভিন্ন মালামাল আটক

সরিষার খৈল এর এলসি খুলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ভোমরা বন্দরে নিয়ে আসা থ্রি পিসসহ তিন ট্রাক ভর্তি বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। রবিবার রাত আটটার দিকে সাতক্ষীরার ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে এ পণ্য ভর্তি ট্রাকগুলো আটক করা হয়।

ভোমরা বন্দরের কয়েকজন ব্যবসায়ী জানান, যশোরের “জেবা এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী জাকির হোসেনের ভোমরা বন্দরের অংশীদার সাবেক সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভির হোসেন সুজন এর পক্ষে ব্যবসা দেখভাল করে সাতক্ষীরার রুবেল হোসেন। ওই লাইসেন্স ভাড়া নিয়ে গত বছরের আগষ্ট পরবর্তী সময়ে ভারতীয় পন্য ছাড় করিয়ে আসছিলো সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে বর্তমানে ভোমরা গ্রামের বাসিন্দা মাসুদ আলম।

তিনি বিভিন্ন সময়ে খৈলসহ বিভিন্ন মালের এলসি খুলে ভারতীয় থ্রি পিসসহ বিভিন্ন মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আসছে।মাসুদ আলমের ভাই হারুন অর রশিদ ভোমরা বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ১১৫০ এর সাধারণ সম্পাদক। তার সহযোগিতায় পার্কিং ইয়ার্ডে ভারতীয় ট্রাক থেকে নামিয়ে দেশীয় ট্রাকে ভর্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল রবিবার রাত ৮ টার দিকে ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে ট্রাকসহ মালামাল আটক করে।

ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত থ্রি পিসসহ পণ্যভর্তি তিনটি ট্রাক বিজিবির ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এ নিয়ে যাওয়া হয়েছে। যাচাই- বাছাই শেষে মালামালের পরিমাণ জানা যাবে।

তবে এ ব্যাপারে ভোমরা কাস্টমস এর কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।তবে ভোমরা সিএণ্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার সকালে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ