সাতক্ষীরা পানসি রেস্তরার নামে অপপ্রচারে সুনাম ক্ষুন্ন করার অভিযোগ
Image

সাতক্ষীরা পানসি রেস্তরার নামে অপপ্রচারে সুনাম ক্ষুন্ন করার অভিযোগ

প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০২৫, শনি, ১০:৪৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৭৩ বার।

সাতক্ষীরা পানসি রেস্তরার  নামে অপপ্রচারে সুনাম ক্ষুন্ন করার অভিযোগ

সাতক্ষীরা শহরের র্গালস স্কুল ব্রিজের ওপারে প্রানশায়েরের খাল ধারের পাশে সুনামধন্য পানসি রেস্তরা অবস্থিত। এই রেস্তরাটি সাতক্ষীরা জেলা ছাড়াও বাহিরের জেলা থেকেও এই হোটেলের খাবার খাওয়ার জন্য লোকজন আসে এবং রান্নার স্বাদ খুবই সুস্বাধু। পানসি রেস্তারা ১০-থেকে ১৫ বছর ধরে সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছে। পানসি রেস্তরায় সকালের নাস্তায় ৮-থেকে ১০ -প্রকার নাস্তার আইটেম থাকে এর মধ্যে রুটি-পরাটা, ভুনা খিচুড়ি, খাসির রেজেলা, দুপুরের খাবারে ১৫-২০ প্রকার আইটেম থাকে এর ভিতরে খাসির মাংস, গরুর মাংসের রেজেলা, গরুর মাংসের কালাভুনা, রাজা হাঁসের মাংস ভুনা, ছোট মাছ, ভেটকি মাছ, গলদা চিংড়ির ভুনা, পারসে মাছ কাচ্চি, বিরানি, পোলাও, বিভিন্ন প্রকারের শবজি, ভর্তা, ভাজি, বরহানি, সহ অনেক প্রকারের খাবার থাকে। পানসি রেস্তরার খাবার শহরের বিভিন্ন সরাকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবারহ করা হয়। খুবই সুনামের সাথে। পানসি রেস্তরায় সন্ধায় গরুর মাংসের কাবাব, চিকেন ফ্রাই, গ্রিল, নান রুটি, সাহি পরেটা, তন্দুল রুটি, মোংলায় পরাটা সহ অনেক বাহারি খাবারের আয়োজন থাকে। এই রেস্তরায় প্রশাসনের ভি.আই.পি থেকে সাধারণ মানুষ পর্যন্ত খাবার খাওয়ার জন্য আসে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে পানসি রেস্তরায়।

প্রতিদিন সুনামের সাথে হাজার অধিক কাস্টমারে খাবারের ব্যাবস্থা করে থাকে। পানসি রেস্তারার সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু চক্র বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। শহরের এই অভিজাত নাম করা রেস্তরার মানুষের ভীড় দেখে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে।

এ বিষয়ে পানসি রেস্তরার স্বত্বাধিকারী জি. এম. ফাত্তাহ জানান, আমি দীর্ঘদিন সুনামের সাথে হোটেল ব্যাবসা পরিচালনা করে আসছি। আমারা দেখে সুস্থ-সবল গরু মাংস ক্রয় করে থাকি। আমার এখানে সাতক্ষীরা জেলা সহ বাহিরের জেলা থেকেও ভোজন প্রিয় মানুষেরা খেতে আসে। এছাড়া খাবার পরিবেশনের সময় স্বাস্থ্য বিধি মেনে খাবার পরিবেশন করা হয়। তিনি আরো বলেন, কয়েক বছর আগে একই ভাবে আমার ব্যাবসা প্রতিষ্ঠান পানসি রেস্তরার বিরুদ্ধে সুনাম নষ্ট করার জন্য কিছু অসাধু মহল অপপ্রচার করেছিলো। সম্প্রতি আবারো নতুন করে সেই চক্রটি সক্রিয় ভাবে অপপ্রচার ছড়াচ্ছে।

আমি এই অপপ্রচারের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

 

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ