ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
Image

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০২৫, শুক্র, ১১:১২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৭৩ বার।

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে সাধারণ মুসল্লিদের ব্যানরে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লি রবিউল ইসলাম ও নুর ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি প্রমুখ।বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করছে। এবারও মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ইসরায়েলের এ বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও বড় ধরনের হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।বিক্ষোভ কর্মসুচিতে জেলার সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ