সাতক্ষীরায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১১:২৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩২ বার।
সাতক্ষীরায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর নাজমুল হক ওরফে পল্লব (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের কোমরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত আলমগীর নাজমুল হক পল্লব সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের আয়কর আইনজীবী মৃত এডভোকেট শামসুল হকের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় বসবাস করতেন।নিহতের প্রতিবেশী তৌহিদুর রহমান জানান, বেশ কয়দিন পূর্বে তার বোন মারা যায়। মরহুমা বোনের দোয়া অনুষ্ঠানের জন্য মুরগি কিনতে তিনি দুপুরে মোটরসাইকেলে আশাশুনি উপজেলার বুধহাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের কোমরপুর এলাকায় পৌঁছালে বৃষ্টির কারনে হঠাৎ তার মোটরসাইকেলের পিছনের চাকা ছিলিপ করলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ