নিরাপদ স্বাস্ব্যের প্রতিশ্রুতি সাতক্ষীরায় এনজে হসপিটালের যাত্রা শুরু 
Image

নিরাপদ স্বাস্ব্যের প্রতিশ্রুতি সাতক্ষীরায় এনজে হসপিটালের যাত্রা শুরু 

প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৫, বুধ, ৬:১৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৭ বার।

নিরাপদ স্বাস্ব্যের প্রতিশ্রুতি সাতক্ষীরায় এনজে হসপিটালের যাত্রা শুরু 

“নিরাপদ স্বাস্থ্যের জন্য নিশ্চিত সেবার প্রতিশ্রুতি নিয়ে নবজীবনের আরও একটি সহযোগি প্রতিষ্ঠান শহীদ খান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নবজীবন ডায়াগনস্টিক সেন্টারের নতুন সংযোজন এনজে হসপিটাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা (মুন্সিপাড়া) এলাকায় শহীদ খান ফাউন্ডেশন এর সভাপতি হাফিজুল ইসলাম খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খান। এনজে হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান।

প্রধান অতিথি  হিসেবে এনজে হসপিটালের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর দিলারা বেগম, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন,   শহীদ খান ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাবেক  ফিফা রেফারি তৈয়েব হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, নবজীবনের নির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান, শহীদ খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আফরোজার খান চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অহিদুজ্জামান খান, সাতক্ষীরার সকাল  পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, রিসেন্ট এর নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এনজে হসপিটাল একটি মানসম্মত হাসপাতাল হিসাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করবে। অত্যাধুনিক এই হসপিটালে নানা ধরনের সুবিধা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনজি হসপিটাল এর উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এসময় শহীদ খান ফাউন্ডেশনের সদস্য, নবজীবন পরিবারের সদস্য ও ডাক্তার এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ