নয়াদিল্লির তিন শতাধিক স্কুলে বোমা হুমকি
প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোম, ১১:৪৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩১ বার।
ভারতের রাজধানী নয়াদিল্লির তিন শতাধিক স্কুল ও কিছু বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী চিঠি ও ইমেইলের মাধ্যমে হুমকি দিয়েছে। রবিবার স্থানীয় সময় ভোর ৬:০৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিতে একযোগে এই বার্তা পাঠানো হয়।
দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুয়ারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে তল্লাশি চালানো হয়েছে। হুমকিদাতার মেসেজে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে “রক্তের বন্যা” দেখা যাবে।
মুখপাত্র জানিয়েছেন, পুলিশ টিম, ফায়ার সার্ভিস কর্মী এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত স্কুলে পৌঁছে তল্লাশি চালায়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
সম্প্রতি নয়াদিল্লির বিভিন্ন স্কুলেও এ ধরনের হুমকির মেইল আসছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলেও এমন হুমকি এসেছিল, কিন্তু তখনও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এ জাতীয় আরো সংবাদ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ
ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ