ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
Image

ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ১০:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩১০ বার।

ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

ইয়েমেনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হোদাইদাতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। বন্দরটি লক্ষ্য করে একযোগে ১২ দফা হামলা চালানো হয়। হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল সেখানকার সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হোদাইদা বন্দর ব্যবহার করে ইরান থেকে অস্ত্র সরবরাহ করা হয়, যা পরবর্তীতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হয়। তবে হুতিদের মতে, হামলার মূল উদ্দেশ্য ইয়েমেনের সাধারণ মানুষের দুর্দশা বাড়ানো।
তারা বলেন, “হোদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো এবং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে বলেছেন, হুতিদের ওপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত থাকবে এবং তাদের আরও কঠিন মূল্য দিতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, ইয়েমেন লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আসছে। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও বাধা দিয়েছে।

এর আগের দুই সপ্তাহে ইসরায়েল ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছিল। তাতে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হন। গত সপ্তাহের হামলায় অন্তত ৩১ সাংবাদিকের প্রাণহানি ঘটে।
সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ