অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২৫, মঙ্গল, ১১:০৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৫৫ বার।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের বাস্তবায়ন’ শীর্ষক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রফেসর ইউনূস বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সূচনালগ্ন থেকেই জাতিসংঘ আমাদের রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অংশীদার। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের অকুণ্ঠ সমর্থন, সংহতি এবং এ বছরের মার্চে বাংলাদেশ সফরের জন্য আমি কৃতজ্ঞ। হাইকমিশনার ভোলকার টার্ক, ওএইচসিএইচআর ফ্যাক্ট-ফাইন্ডিং টিম, আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং আমার বন্ধু মানবাধিকার উপদেষ্টা হুমা খানকেও ধন্যবাদ জানাই।”
তিনি বলেন, “আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমরা গুরুতর লঙ্ঘনের দায়ীদের বিরুদ্ধে আইনি জবাবদিহি করছি। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়; বিচার মানে এমন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আর কখনও জনগণকে দমন বা নীরব করার জন্য ব্যবহার না হয়।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “গত বছরের ঘটনাগুলো মনে পড়লে আমরা স্মরণ করি সেই সব মানুষকে, যারা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের ইতিহাসে নতুন অধ্যায়ের পথ খুলে দিয়েছে— এক নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে, যার মূলে আছে আশা, মানবাধিকার ও গণতান্ত্রিক নবায়ন।”
তিনি যোগ করেন, “আমাদের সবচেয়ে দুঃখের সময়ে পাশে থাকার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানাই। আমরা সামনে এগোতে চাই, এই অংশীদারিত্বের ধারাবাহিকতা বজায় রেখেই।”
ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ও সত্যের অনুসন্ধান
প্রধান উপদেষ্টা জানান, “গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই আমরা মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) অনুরোধ করি— ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের জন্য। আমরা বিশ্বাস করি সত্যের একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসাব কেবল ন্যায়বিচারের জন্য নয়, প্রতিকারের জন্যও জরুরি।”
ইউনূস বলেন, “২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে নৃশংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাত্র কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। প্রতিবেদনে সহিংসতাকে পূর্ববর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশিত ও সমন্বিত বলা হয়েছে। এমনকি মানবতাবিরোধী অপরাধের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।”
তিনি উল্লেখ করেন, “বিবিসি, আল–জাজিরাসহ আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতায় এসব প্রমাণ এসেছে। হাইকমিশনারের কার্যালয় শুধু নির্যাতন নথিভুক্ত করেনি, বরং এমন সুপারিশ দিয়েছে যাতে এ ধরনের লঙ্ঘন আর কখনও না ঘটে।”
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এসব সুপারিশ আন্তরিকভাবে গ্রহণ করেছি— দায়বদ্ধতার জন্য, শুধু আন্তর্জাতিকভাবে নয়, নিজেদের প্রতিও। দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়েছি। ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি, জোরপূর্বক গুম থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে সম্মত হয়েছি। এই মাসের শুরুতে ওএইচসিএইচআরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি, যার মাধ্যমে ঢাকায় একটি মিশন প্রতিষ্ঠা হবে।”
তিনি যোগ করেন, “এই মিশন শুধু প্রযুক্তিগত সহায়তাই দেবে না, বরং সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করবে।”
এ জাতীয় আরো সংবাদ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ