সাতক্ষীরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি
Image

সাতক্ষীরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৫, শনি, ১০:০৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩০ বার।

সাতক্ষীরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরা আবাদের হাটে এক মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের আবাদের হাটে মাস্টার মার্কেটের ইসলাম এন্টারপ্রাইজে ওই চুরি সংগঠিত হয়।
৫ই জুলাই দিবাগত রাত দুইটার সময় ওই চুরির ঘটনাটি ঘটে।
দোকানে লাগানো সিসি টিভি ফুটেছে চোরকে সনাক্ত করছে স্থানীয় জনতা।
চোরের নাম রানা(২৫)সে ওই ইউনিয়নের শিয়াল ডাঙ্গা  বাগপাড়া কলোনির আমজের আলীর ছেলে।

ইসলামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ জানান,
প্রতিদিনের ন্যায় আমি গতকাল রাত সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকাল সাড়ে সাতটার সময় দোকান খুলে দেখি দোকানের মালামাল অগোছালো, সিসি ক্যামেরা ভাঙ্গা,দোকানের টিনের চাল কাটা।দোকানের কোন মালামাল না নিয়ে গেলেও ক্যাশ বাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
আবাদের হাট বাজার কমিটির সভাপতি ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমি দেখেছি ক্যাশ বাক্স থেকে চোর টাকা চুরি করছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখে প্রাথমিকভাবে চোরকে শনাক্ত করতে পেরেছি ।পরবর্তীতে আরো জেনে বুঝে বিস্তারিত জানতে পারব।

বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাজার এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এই বাজারে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে নৈশ প্রহরীদের দায়িত্ব অবহেলার কারণেই এ ধরনের ঘটনা প্রায় ঘটে বলে তাদের দাবি।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ