সিইসির সঙ্গে সোমবার জামায়াতের বৈঠক
প্রকাশিতঃ ২ জুন ২০২৫, সোম, ১২:৪৭ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৪১ বার।
নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আলোচনায় আগামীকাল সোমবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষে একটি প্রতিনিধি দল এদিন নির্বাচন কমিশনে (ইসি) যাবে।
রবিবার সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামায়াতের একজন ফোন দিয়েছিলেন। তাদের একটি প্রতিনিধি দল আগামীকাল সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিইসি সোমবার দুপুর ১২টায় সময় দিয়েছেন। তারা চার-পাঁচজন আসতে পারেন।
এর আগে, সকালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়।
সকালে রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আশা করছি, আগামীকালের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ (উপস্থাপন) করব। ইলেকশন কমিশন অতিদ্রুত জামায়াতের নিবন্ধন ও জামায়াতের প্রতীক ফিরিয়ে দেবেন, এটা আমরা প্রত্যাশা করি।
এ জাতীয় আরো সংবাদ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ
সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ