সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশীকে বিএসএফ এর পুশ ব্যাক সদর থানায় হস্তান্তর, স্বজনদের হাতে তুলে দেওয়া হবে
প্রকাশিতঃ ২৯ মে ২০২৫, বৃহঃ, ১২:১৭ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৩৫ বার।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জন বাংলাদেশীকে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় তাদেরকে পুশব্যাক করা হয়। তবে তাদের ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও এক জনের বাড়ি ঝালকাটি জেলায়।
কুশখালী বিজিবি’র বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশব্যাককৃত ২৩ জন বাংলাদেশীকে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদেরকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়। বিকেলে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এদের মধ্যে ৭ জন পুরুষ,৭ জন নারী ও ৯ জন শিশু। তারা কাজের সন্ধানে ৫ থেকে ২৮ বছর ধরে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলায় অবৈধভাবে অবস্থান করতো।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিজিবি সদর থানায় সোপর্দ করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ