প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চেয়েছে বিএনপি
Image

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চেয়েছে বিএনপি

প্রকাশিতঃ ২৪ মে ২০২৫, শনি, ১০:৫৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩২ বার।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চেয়েছে বিএনপি
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ চেয়েছে বিএনপি।
শনিবার (২৪ মে) বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধিদল।
বৈঠকের পর সাংবাদিকদের দলটির প্রতিনিধিরা বলেছেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি।
আজ শনিবার রাত ৯টার একটু আগে যমুনার সামনে কথা বলেন বৈঠকে অংশ নেওয়া বিএনপির চার নেতা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়েছেন কি না, এই প্রশ্নের জবাবে তারা বলেন, উনি স্পেসিফিক কিছু জানান নাই। আমরা দাবি জানিয়েছি।
সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটা বিষয়ে আলোচনা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
বিএনপি নেতারা জানান, নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য আজকেও তারা লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বিএনপি’র প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিএনপির পর জামায়াতের সঙ্গে বৈঠক হবে। জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাত ৮টায় জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ