ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
Image

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৫, রবি, ১১:২০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৩ বার।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেন ইশরাক।

২০২০ সালের ৩ মার্চ করা সেই মামলার রায়ে, চলতি বছরের ২৭ মার্চ আদালত ইশরাকের পক্ষে রায় দেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম তার রায়ে তৎকালীন মেয়র তাপসের গেজেট বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।

রায়ের পর ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ নির্বাচন বাতিলের আবেদন করেছিলাম। আদালত আমাদের যুক্তি গ্রহণ করে ইশরাককে মেয়র ঘোষণা করেছেন।’

২০২০ সালের সেই নির্বাচনে উত্তরের মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস। নির্বাচনের পর তাদের শপথ করিয়ে দায়িত্বে আনা হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

ইশরাক হোসেন এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।

এ জাতীয় আরো সংবাদ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ