সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালিত
প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৫, সোম, ১০:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২১৯ বার।
বাংলা নববর্ষ ১৪৩২ বরণের জন্য সাতক্ষীরায় চলছে বর্ণিল নানা আয়োজন। সোমবার সকাল থেকে নানা বয়সী নারী-পুরুষ শিশু-কিশোর তরুণ তরুণী, বৃদ্ধ সব বয়সী মানুষের ঢল নামে সাতক্ষীরার ভেষজ উদ্যানে। সেখানে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত সঙ্গীত।
এরপর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এরপর সেখানে ১০দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বৈশাখী মেলা উদ্বোধন করেন সাতটা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম প্রমুখ।
বৈশাখী মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বাংলোতে পান্তা ভাতের আয়োজন করা হয়।
এছাড়া সাতক্ষীরার মুক্তমঞ্চে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমগ্র আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা।
এ জাতীয় আরো সংবাদ
আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ
কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ
কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ