ফুলের রাজ্য গদখালীতে সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যরা
Image

ফুলের রাজ্য গদখালীতে সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যরা

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল, ৪:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৯১ বার।

ফুলের রাজ্য গদখালীতে সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যরা

সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের বার্ষিক সফর ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর নেতৃত্বে, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের পরিচালনায় ও অর্থ সম্পাদক আহাদুর রহমান জনির তত্ত্বাবধানে এবং ক্লাবের সকল সদস্য- সহকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যপী ওই আনন্দ সফর ও বনভোজন অনুষ্ঠিত হয় ফুলের রাজ্য যশোর গদখালীতে। ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সুলতানপুর সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মাইক্রোবাসে যাত্রা শুরু করেন অ্যাসোসিয়েশনের সংবাদকর্মীরা। সাড়ে ৮ টায় পাটকেলঘাটা বল্ডফিল্ড থেকে সকালের নাস্তা সেরে রাজগঞ্জ বঙ্গবন্ধু ভাসমান সেতু এরপর দুপুর ১ টায় যশোর ঝিকরগাছা হাড়িয়া মনোয়ারা ফ্লাওয়ার পার্কে অবস্থান করেন তারা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে নানা আয়োজনের আনুষ্ঠিকতা শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল। এসময়, আলোচনা সভা, লাকি কুপন প্রতিযোগিতা ও এসোসিয়েশনের সৌজন্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে, সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের সঞ্চালনায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, অর্থ সম্পাদক আহাদুর রহমান জনি, ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ রুস্তম হোসেন রিপন, নির্বাহী সদস্য আক্তারুল ইসলাম, মোতালেব সরদার, আতাউল রহমান, কামাল হোসেন, আবদুল মালেক সহ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সংবাদকর্মী ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ

কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ