ভোমরা সীমান্ত থেকে ১০পিস সোনার চকলেটসহ আটক-১
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ৬:১০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২১১ বার।
সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ১০পিস সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক কিশোর সুমন ইসলাম (১৭)সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি’র কাছে খবর আসে ভোমরা সীমান্তের ফলমোড়া এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়।
কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার চকলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২শ’ গ্রাম, যার মুল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ