প্রধান উপদেষ্টার সঙ্গে ৬ সংস্কার কমিশন প্রধানের বৈঠক
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:২৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৫৬ বার।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশন প্রধানরা সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
সোমবার রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে বৈঠকে সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান চিারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ অংশগ্রহণ করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন তিনি।
অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, তারা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ
তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ
এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ