১০দিনে সাতক্ষীরার তিন সাংবাদিকের মৃত্যু
Image

১০দিনে সাতক্ষীরার তিন সাংবাদিকের মৃত্যু

প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৪, রবি, ১২:৩২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৩৫ বার।

১০দিনে সাতক্ষীরার তিন সাংবাদিকের মৃত্যু

একটি শোক কাটিয়ে উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০দিনে সাতক্ষীরার তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করায় শোকে পাথর হয়ে পড়েছেন সাংবাদিকরা। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে যেন বোবা কান্নায় ভেঙে পড়েছেন তারা।

গত ২৪ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, কৃষকলীগ নেতা দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র, ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এরপর ২৭ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

মাত্র ১০দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে হারিয়ে গেল তিন সদস্য।

সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ