বিভিন্ন মিডিয়াকে হুমকি, কঠোর হুঁশিয়ারি সরকারের
Image

বিভিন্ন মিডিয়াকে হুমকি, কঠোর হুঁশিয়ারি সরকারের

প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০২৪, শুক্র, ১২:৩৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৪৩ বার।

বিভিন্ন মিডিয়াকে হুমকি, কঠোর হুঁশিয়ারি সরকারের

বিভিন্ন মিডিয়াকে হুমকি এবং ঘেরাওয়ের ঘোষণা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি মিডিয়া অফিস ঘেরাও ও দখল করার হুমকি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ