পাওনা টাকা ফিরে পাওয়ার দাবীতে বরসা এনজিও’র মালিকানাধীন সিবি হাসপাতালে ভাংচুর!
প্রকাশিতঃ ২১ আগস্ট ২০২৪, বুধ, ১১:৫৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৬ বার।
পাওনা টাকার ফিরে পাওয়ার দাবীতে সাতক্ষীরায় বরসা এনজিও’র মালিকানাভুক্ত সিবি হাসপাতাল ঘেরাও ও ভাংচুর করেছে ক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে টহলরত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করেন তারা।
এর আগে গ্রাহকরা বরসা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে ১০মিনিটের মধ্যে উপস্থিত হবার আহবান জানালে তিনি সেখানে উপস্থিত হন। এনজিওটির মালিকানাভুক্ত সকল সম্পত্তি বিক্রি করে ২-৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেন আশিকুর রহমান। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয়।
গ্রাহকরা জানান, ২০০৮ সাল থেকে বরসা এনজিও ফিক্সড ডিপোজিট এ ৫বছরে দ্বিগুন প্রদানসহ জমা টাকার উপর অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে এনজিওটির মালিক আনিসুর রহমান মারা যাবার পর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমান দীর্ঘদিন সেই টাকা না দিয়ে কালক্ষেপন করছেন। ইতোপূর্বে বর্ষা এনজিও এর মালিকানাধীন সকল সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধের ব্যাপারে কয়েকবার প্রতিশ্রুতি দিলেও তিনি কথা রাখেননি। বরং কৌশলে জমি তার ও তার স্বজনদের নামে হস্তান্তর করেছেন। পুলিশকে ম্যানেজ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। বর্তমানে তারা আর্থিকভাবে খুব কষ্টে আছেন, অনেকে অনাহারে কিংবা অর্ধবেলা খেয়ে বেঁচে আছেন। এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার আহবান জানান গ্রাহকরা।
সবশেষে সিবি হাসপাতালে ভাংচুরের পর সেনাবাহিনীর টহল দল এসে বরসা এনজিও এর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় ৫জন গ্রাহক ও মালিকপক্ষের ৫জনকে একত্রে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে বিষয়টির মিমাংসা হবে বলে জানান সেনাবাহিনীর সদস্যরা।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ