সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৪, মঙ্গল, ৮:৪২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭২ বার।

সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:সদরের ভাদড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
সে সাতক্ষীরা সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের আমিনুর রহমান বাবুর ছেলে।
গতকাল দুপুর সোয়া একটার দিকে কদমতলা বৈকারী সড়কের ভাদড়া গোডাউন মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বাবা আমিনুর রহমান বাবু জানান, আরিয়ানের বাবা ভাদড়া গোডাউন মোড়ে স্টেশনারি দোকান রয়েছে । আরিয়ান বাঁশদহা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। মাদ্রাসার ক্লাস শেষ করে বেলা সাড়ে বারোটার দিকে আরিয়ান তার বাবার দোকানে যায় ।বাবার দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা গামী যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে সজরে ধাক্কা দিয়ে তার বুকের উপর দিকে দিয়ে চালিয়ে যায়। এতে আরিয়ান গুরুতর অসুস্থ্য হয়।
পরে তাকে সাতক্ষীরায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।এ ঘটনায় চালক ও ইজিবাইক আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা সকল আইনী প্রক্রিয়ায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ