ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত-২
প্রকাশিতঃ ৯ জুন ২০২৪, রবি, ১১:৫৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৭০ বার।
প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা- সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত প্রাইভেটকারের যাত্রী পাটকেলঘাটা গ্রামের মনির হোসেনের ছেলে সামছুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, উপজেলা পরিষদ নির্বাচন চলাকালিন রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছোঘোনা ফুটবল মাঠের সামনে সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস(খুলনা মেট্রো ব-১১-০২১৮)এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। ওই প্রাইভেট কারের মধ্যে থাকা গাড়ির মালিক তথা চালক পাটকেলঘাটা বাজারের হোমিও চিকিৎসক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে মোহন লাল ঘোষ (৫৪) ও তার বন্ধু একই উপজেলার ধানদিয়া গ্রামের মৃত শিশুবার দাসের ছেলে সাবেক ব্যাংকার আশুতোষ দাস(৬৫) ঘটনাস্থানের প্রাণ হারান। ওই কারের অপরযাত্রী শামসুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মোহন লালের মাথা পিষে গেছে এবং তাকে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি কেটে উদ্ধার করেছে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক পারভেজ আহম্মেদ জানায়, গাড়ি দু’টি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ