২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ
প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৩, সোম, ১১:০৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৬১ বার।
আগামী ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশ করবেন।
সোমবার (২০ নভেম্বর) বিকালে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে কে এতথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আমরা চিঠি পেয়েছি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ফলাফলের উদ্বোধন করবেন।’
রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
প্রসঙ্গত, চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট, শেষ হয় ২৫ সেপ্টেম্বর।
আর প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০দিন পিছিয়ে ২৭ অগাস্ট থেকে শুরু হয়।
সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
● সর্বশেষ সংবাদ
● সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ
২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের বাসে আগুন
তাহলে মাইক্রোসফটে যাচ্ছেন অল্টম্যান!
মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো
হরতাল শেষে অবরোধ ডাকলো বিএনপি
আ.লীগের সঙ্গে নির্বাচন করবে যেসব দল
দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মিধিলি, নামলো বিপৎসংকেত
যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই: প্রধানমন্ত্রী
সিইসিকে চিঠিতে যা জানালো জাতীয় পার্টি
সহিংসতায় মানুষ পোড়ানো বন্ধে ‘রাইজ ফর পিস’ গুলশানে