ভূমধ্যসাগরে প্লেন বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত
প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১০:২১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩০ বার।
পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক প্লেন বিধ্বস্তে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) সৈন্যদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে, নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনাবশত প্লেনটি বিধ্বস্ত হয়। তবে সেটি কী ধরনের প্লেন ছিল বা কোথা থেকে উড্ডয়ন করেছিল, তা মার্কিন কর্তৃপক্ষ থেকে জানা যায়নি ।
এদিকে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েল-হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে সামরিক শক্তি বাড়িয়েছে দেশটি। সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আটকানোর কথা বলে ওই অঞ্চলে দুটি রণতরী, একাধিক যুদ্ধজাহাজসহ বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে পেন্টাগন।
এ জাতীয় আরো সংবাদ
‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ
রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ
ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ
যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ