সেবা সংসদ বাবুলিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান
Image

সেবা সংসদ বাবুলিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান

প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০২৩, বৃহঃ, ৯:২১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৮৪ বার।

সেবা সংসদ বাবুলিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান

 

প্রবীণদের সেবায় প্রজন্মের প্রতিশ্রুতি পূরণে বিশেষ ভূমিকা রাখায় “সেবা সংসদ” বাবুলিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা স্মরক প্রদান করা হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সেবা সংসদ” বাবুলিয়া, সাতক্ষীরা কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মো: রজব আলী এবং সাধারণ সম্পাদক এস এম কাউছার আলীর হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন সিনিয়ার সিটিজেন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর সভাপতি সাবেক সিভিল সার্জন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: সুশান্ত ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হমিদ,সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল দিলারা বেগম,সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক কোষাধ্যক্ষ ভূধর চন্দ্র সরকার, সাতক্ষীরা পিটিআই এর সুপারিনটেন্ট ত্রিদিব কুমার ঘোষ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল প্রমূখ।

৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পহেলা অক্টোবর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেবা সংসদের সদস্যরা বিশেষ নাটক “সাজিদের বাবা” উপস্থাপনের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়।সেবা সংসদ সাতক্ষীরা বিভিন্ন বিষয়ের উপরে জনসচেতনতামূলক প্রচার অভিযান, মটর সাইকেল রালী, মানব বন্ধন ও বৃক্ষ রোপণের জন্য ভূয়সী প্রশংসা করেন। সিনিয়ার সিটিজেন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সেবা সংসদ বাবুলিয়ার সামাজিক কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতিও প্রদান করেন।

এ সময় সেবা সংসদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য রং তুলি আর্ট এর কর্ণধার মোহাম্মদ মহিবুল্লাহ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোতাহার নেওয়াজ মিনাল,সাধারণ সদস্য সোহেল, জাহাঙ্গীর, মেহেদী, রিফাত,ইমরান, রুহানি প্রমূখ।

এ জাতীয় আরো সংবাদ

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা  বিজিবি’র ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ

কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ

কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ