রাস্তার নাম ‘মেডিসিন রোড’
প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৩, বুধ, ১১:০৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪৬৭ বার।
রংপুরের গঙ্গাচড়ায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়কের দুই পাশে ফলজ, বনজ ঔষধি গাছ লাগিয়ে তার নামকরণ করা হয়েছে ‘মেডিসিন রোড’।
বুধবার (১৮ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নোহালী ইউনিয়নের জন্তির মোড় থেকে পাঠা খাওয়ার মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে দুই শতাধিক হরতকি, বহেরা, জারুল, জাতনিম, ছাতিম, বাসক, অর্জুন, আম, জাম, লিচু, কাঠাল, জলপাই, পেয়ারা, কাঠবাদাম, লেবু, চালতাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। এরপরই ওই সড়কের নামকরণ করা হয় ‘মেডিসিন রোড’।
এর আগেও কোলকোন্দ ইউনিয়নের মজিবরের বাড়ি থেকে মালেক মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে আড়াই শতাধিক আম, জাম, লিচু, কাঠাল, জলপাই, পেয়ারা, পেঁপে, কলা, কমলা, নাড়িকেল, পলাশ, হাসনাহেনা, মধুমনজুরি, গোলাপ, সজনেসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। ওই সড়কের নামকরণ করা হয়েছিল ‘অক্সিজেন রোড’।
এ জাতীয় আরো সংবাদ
এক বছরে দুই রোজা, তিন ঈদ—কীভাবে সম্ভব?
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:৩১ পূর্বাহ্ণ
সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল...
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৭:৫৬ অপরাহ্ণ
‘তুই নূর না?’, মায়ের পুরোনো কর্মচারীকে দেখেই ডাকলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবি, ৮:০৭ অপরাহ্ণ
৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৩৬ অপরাহ্ণ
বন্ধুর সঙ্গে প্রেম স্ত্রীর, বাধা না হয়ে বিয়ে দিলেন...
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১১:৪০ অপরাহ্ণ
৫০ বছর আগে বাদশাহ ফয়সলকে হত্যা করা হয়েছিল যেভাবে
প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৫, মঙ্গল, ১১:৫৮ অপরাহ্ণ