সাতক্ষীরা সদরের আগরদাড়ি বারোয়ারিতলা মন্দিরে আগুন
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধ, ১২:৩৮ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭৩ বার।
সাতক্ষীরা সদরের আগরদাড়ি পূর্বপাড়া বারোয়ারিতলা মঙ্গলচÐি পূজা মন্দিরের বারান্দায় রাখা পাটকাটি থেকে আকষ্কিক আগুনে পুড়ে গেছে চাল। আগুনের তাপে মন্দিরের দেয়াল আংশিক ক্ষতিগ্রস্ত হলেও মুর্তির কোন ক্ষতি হয়নি।
পূর্ব আগরদাড়ি গ্রামের আজমল হোসেনের স্ত্রী নাছিমা খাতুন জানান, পূর্ব আগরদাড়ি গ্রামের সুব্রত চক্রবর্তী, আব্দুল গফুর ও মাগফুর রহমান মাঠে পাটকাটি শুকিয়ে আগরদাড়ি পূর্বপাড়া বারোয়ারিতলা মঙ্গলচÐি পূজা মন্দিরের বারান্দায় রাখেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি মন্দিরের বারান্দায় আগুন জ্বলতে দেখেন ও একইসাথে ১০ থেকে ১২ বছরের দুই যুবককে দক্ষিণ দিকে ছুঁটে যেতে দেখেন। এরপর তার চিৎকারে প্রথমে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন ছুঁটে এসে মহিউদ্দিনের বাড়ির মোটর থেকে পাইপ লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে মন্দির কমিটির লোকজন ছুঁটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। একপর্যায়ে ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিভে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুঁটে আসেন।
আগরদাড়ি পূর্বপাড়া বারোয়ারিতলা মঙ্গলচÐি পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কুমার ভট্টাচার্য জানান, শতাধিক বছরের পুরাতন এই মন্দির। ইন্দিরা, রামনগর, গদাঘাটা, বাবুলিয়া, শিয়ালডাঙা, রামেরডাঙা ও বাঁশঘাটাসহ কয়েকটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতি বছরের আষাঢ় মাসের মঙ্গলবার , বুধবার ও বৃহষ্পতিবার তিনদিন এ পুজায় অংশ নিয়ে থাকেন। পূজা উপলক্ষে এখানে মেলা বসে। প্রাথািমকভাবে মনে হয়েছে পাটকাটিতে আগুন লাগার ফলে মন্দিরের চাল পুড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালের আংশিক আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারো সিগারেটের আগুন থেকে বা কেউ পাটকাটিতে আগুন লাগাতে পারে। আগুন লাগানোর ফলে মন্দির ক্ষতিগ্রস্ত হলো কিনা তা এই মুহুর্তে বলা সম্ভব নয়। কমিটির সদস্যদের সাথে আলাপ করেই থানায় অভিযোগ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ