সাতক্ষীরায় ১৪ পিস স্বর্ণের বারসহ এক চোরাচালানী আটক
প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৩, শনি, ৫:৩২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৯৫ বার।
ভারতে পাচারকালে ১৪টি স্বর্নেরবার সহ এক চোরাচালানীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব আটক করে। স্বর্নসহ ওই আসামীকে আটক করে।
আটককৃত চোরাচালানির নাম জাহাঙ্গীর হোসেন(২৮)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে স্বর্ন পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবির তলুইগাছা বিওপির সদস্যরা। দুপুর দেড়টার দিকে ১৩/৩ মেইন পিলারের কাছে একটি ব্যাটারি চালিত ভ্যানের চালক জাহাঙ্গীর হোসেনকে চ্যালেঞ্জ করার পর ভ্যানটি তল্লাশি চালিয়ে কৌশলে ভ্যানের ব্যাটারির বাক্সে রাখা ১৪টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন এক কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলিগ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ