এক শালীকে নিয়ে তিন ভাইরার সংঘাত, একজন রক্তাক্ত
প্রকাশিতঃ ২৮ আগস্ট ২০২৩, সোম, ১২:৩৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩৮৭ বার।
তালা উপজেলার নগরঘাটায় শশুর বাড়িতে বেড়াতে এসে দুই ভাইরার মারপিটে মোঃ জাহাঙ্গীর হোসেন নামের এক ভাইরা গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহত জাহাঙ্গীর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭আগষ্ট) সকালে নগরঘাটা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে।
জানা যায় ওই গ্রামের মোঃ বাবলুর রহমানের বউ জামাই মোঃ জাহাঙ্গীর হোসেন তার স্ত্রীকে বাড়িতে যাওয়ার কথা বলে। এ সময় সে বাড়িতে যাবে না বলে অপারগতা প্রকাশ করেন। এসময় পরোকিয়ার সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির শুরু হয়।
এক পর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সাথে মেঝো ভাইরা সাতক্ষীরা সদরের ধুলিহর এলাকার রিফাত হোসেন(২৫) ও ছোট ভাইরা নগরঘাটা গাবতলা গ্রামের নাজমুল হোসেন (২৩) তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি।
এসময় তারা ঘরে থাকা আসবাবপত্রের ভাঙা গ্লাস দিয়ে জাহাঙ্গীর হোসেনের হাতে সজোরে আঘাত করে। আহত অবস্থায় সে দৌড়ে পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাডড়তে পাঠিয়ে দেয়।
এছাড়া ধস্তাধস্তির সময় তার শালিকা নীলা গুরুতর আহত হয়। এ ঘটনায় ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন বলে জানা যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহামুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো সংবাদ
এক বছরে দুই রোজা, তিন ঈদ—কীভাবে সম্ভব?
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:৩১ পূর্বাহ্ণ
সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল...
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৭:৫৬ অপরাহ্ণ
‘তুই নূর না?’, মায়ের পুরোনো কর্মচারীকে দেখেই ডাকলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবি, ৮:০৭ অপরাহ্ণ
৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৩৬ অপরাহ্ণ
বন্ধুর সঙ্গে প্রেম স্ত্রীর, বাধা না হয়ে বিয়ে দিলেন...
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১১:৪০ অপরাহ্ণ
৫০ বছর আগে বাদশাহ ফয়সলকে হত্যা করা হয়েছিল যেভাবে
প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৫, মঙ্গল, ১১:৫৮ অপরাহ্ণ