ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব
Image

ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব

প্রকাশিতঃ ১১ আগস্ট ২০২৩, শুক্র, ১১:৪৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪২৮ বার।

ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব
নাটকীয় ও বিশৃঙ্খল অবস্থার পর ইনজুরিতে থাকা তামিম ইকবালের জায়গায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব।
আজ শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসভবনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর সাকিবের সঙ্গে অধিনায়কের দৌড়ে ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রেখেছে বিসিবি।
সাকিব এর আগে বাংলাদেশ দলকে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ২৩ ম্যাচে। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলেছিল টাইগাররা।
২০২০ সালে মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থেকে শেষ করে বাংলাদেশ। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েন তামিম।
জুলাইয়ের শুরুতে দেন আবেগী অবসরের ঘোষণা। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরতে হয় তামিমকে। কিন্তু চোটের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়ায় গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে আলোচনা করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম। সাকিব তারই স্থলাভিষিক্ত হলেন।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ

হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ