সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৩, শুক্র, ২:৪৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৪ বার।
সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙা বাজারে ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার(২৮ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সুজাউদ্দিন সরদার(৪১)। সে কলারোয়া উপজেলার রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে।
পুলিশ জানায়, সকালে সুজাউদ্দিন কলারোয়া থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাউডাঙা বাজারের পাশে পৌছালে পেছন থেকে একটি দ্রæতগামী ট্রাক তাকে ধাক্কা দেয় ও পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই মাথা থেতলে সুজাউদ্দিন মারা যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহিতুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ