৫ মামলায় মামুনুল হকের জামিন
Image

৫ মামলায় মামুনুল হকের জামিন

প্রকাশিতঃ ৩ মে ২০২৩, বুধ, ১০:২৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৮ বার।

৫ মামলায় মামুনুল হকের জামিন
ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা নাশকতার ৫ মামলায় হেফাজত নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়ে ৪১ মামলার মধ্যে ১৮টিতে জামিন পেলেন তিনি।
২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল। পরে ২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা হয়। এর মধ্যে ১৩ মামলায় জামিন মঞ্জুর করা হয় তার। আজ নতুন করে আরও পাঁচটি মামলায় জামিন পাওয়ায় মোট ১৮টি মামলায় জামিন পেলেন হেফাজতের এই আলোচিত নেতা। পুলিশের কর্তব্যকাজে বাধা, হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে এই পাঁচ মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। মামলাগুলোতে অন্য যারা আসামি ছিলেন তারা জামিনে আছেন।

এ জাতীয় আরো সংবাদ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ