জেলা পুলিশের অভিযানে অ*জ্ঞা*ন পার্টির সর্দারসহ আটক ৩
Image

জেলা পুলিশের অভিযানে অ*জ্ঞা*ন পার্টির সর্দারসহ আটক ৩

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৩, সোম, ১:০০ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৯১ বার।

জেলা পুলিশের অভিযানে অ*জ্ঞা*ন পার্টির সর্দারসহ আটক ৩

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুকে আটক করেছে পুলিশ। এসময় অজ্ঞান পার্টির আরও দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

শনিবার (৮ এপ্রিল) রাতে সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলা থেকে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে বোরবার দুপুর সাড়ে ৩ টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

আটককৃতরা আসামীরা হলো, শ্যামনগর থানার চৌবাড়ীয়া গ্রামের জবেদ আলীর ছেলে অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু (৩৫) বাবুর স্ত্রী আয়েশা খাতুন, সাতক্ষীরা সদর থানার খানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৫)
আটকের হওয়ার পর অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের বাবুর স্বীকারোক্তি মতে তাহার কালিগঞ্জ থানাধীন চৌবাড়ীয়া নিজ বাড়ি থেকে ৫ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, নগদ নয় হাজার টাকা, এক বোতল চেতনানাশক তরল পর্দার্থ, এক কৌটা চেতনানাশক গুড়া ও দুই বোতল পোর্টেবল গ্যাস রেন্স উদ্ধার করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে নানা ধরনের চুরি সংঘটিত হয়ে আসছিলো। তার ধারাবাহিকতায় ৩১ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানাধীন এলকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেতনানাশক ঔষধ স্প্রে করে নগদ ৯ হাজার টাকা ও ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের ৫ আনা ওজনের একটি আংটি চুরি হয়। তাছাড়া সদর থানার আলীপুর কুলপোতা গ্রামের হারাণ চন্দ্রের বাড়িতে একইভাবে চুরি সংঘটিত হয়। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে অজ্ঞান পার্টির সর্দার বাবুকে আটক করা হয়েছে। এ সময় বাবুর স্ত্রী ও সহযোগী সাগরকে আটক করা হয়। অজ্ঞান পার্টির সর্দার বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। তার অপর সহযোগী সাগরের বিরুদ্ধে ৫টি মামলা চলমান।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টি তৎপর হয়েছে। তাদের প্রতিহত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।

এ জাতীয় আরো সংবাদ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ

সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ

“জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল...

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৩ অপরাহ্ণ