বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৮
Image

বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৮

প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৩, শুক্র, ৬:১১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৫৬ বার।

বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৮
বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রোমা ও রোয়াংছড়ি উপজেলার সংযোগ সড়কের মাঝামাঝি খামতাং পাড়া থেকে গুলিবিদ্ধ এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসংহতি সমিতি ও জেএসএসের (সংস্কার) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসী গ্রুপ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলে আসছে। বান্দরবানসহ পার্বত্য জেলাগুলোতে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গ্রুপ ও উপ-গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে এর আগেও বিভিন্ন সময় সংঘাতের ঘটনা ঘটেছে।
বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। মরদেহগুলো কোন গ্রু‌পের তা-ও বলা যা‌চ্ছে না।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ