নকল অভিনয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে সত্যিকারের বিয়ে, অতঃপর..!
প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১২:২২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩৬৬ বার।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। সেখানে পরিবারের সঙ্গে নকল বিয়ের অভিনয় করতে হবে বলে এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে সত্যিকারের বউ বানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীকে উদ্ধার করা গেলেও অভিযুক্ত ওই যুবক পালিয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ওই অভিনেত্রীর সঙ্গে কথা ছিল পাঁচ দিন বউ সাজার অভিনয় করতে হবে। বিনিময়ে ৫০০০ রুপিও নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু অভিনয় করতে গিয়ে শেষমেশ সত্যিকারের বিয়ের ফাঁদে পড়তে হবে তা ঘুণাক্ষরেও টের পাননি তরুণী। ফাঁদে পরে বিয়ে থেকে মুক্তি পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাকে।
জানা গেছে, ২১ বছর বয়সী ওই তরুণী পেশায় অভিনেত্রী। ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন আগে থেকেই। কাছের বান্ধবীর বরের থেকে আসা এমন প্রস্তাবে আস্থা রেখেই রাজি হয়ে গিয়েছিলেন। ঘটনার দিন বান্ধবীর বরের সাথেই বাসে চড়ে মধ্যপ্রদেশের মন্ডসৌর গ্রামে যায় তারা। সেখানে তার সঙ্গে অভিযুক্ত মুকেশের পরিচয় করিয়ে দেয়া হয়। পরিবারের জন্য কয়েক দিন তাকে বিয়ের অভিনয় করতে হবে বলেই প্রথমিক ভাবে জানানো হয়।
পুলিশ জানিয়েছে, পরিবারের চাপে পড়ে মুকেশ ওই তরুণীকে বিয়ে করার অভিনয় করতে বললেও প্রথম দেখায় নিজেই ওই তরুণীর প্রেমে পড়ে যান। মুকেশের পরিবারের জন্য তাদের মন্দিরে বিয়ে করার চিত্রনাট্যও সাজাতে হয়।
বিয়ের পর তার পরিবারের সঙ্গে বেশ কিছু দিন বৌ সেজে থাকতেও হয় ওই তরুণীকে। কিন্তু পাঁচ দিন পর যখন ওই তরুণী জানান যে, এবার তাদের সবটা জানিয়ে দেয়া উচিত, তখনই মুকেশ বেঁকে বসে।
মুকেশ দাবি করে, ওই বিয়ে বৈধ। অভিনয়ের কথা বলে বিয়ের যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে সবই সত্যি সত্যি নিয়ম মেনেই হয়েছে।
বিপদে পড়েছেন বুঝে ওই তরুণী মুম্বাইয়ের এক বন্ধুকে ঘটনাটি জানায়। তার বন্ধু মুম্বাইয়ের ধারাভি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে মুকেশের হাত থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। মুকেশ বা তার বন্ধু, কেউই ধরা পড়েনি। তাদের খোঁজে পুলিশের অভিযান চলছে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা।
এ জাতীয় আরো সংবাদ
সারাদেশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সকল...
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৭:৫৬ অপরাহ্ণ
‘তুই নূর না?’, মায়ের পুরোনো কর্মচারীকে দেখেই ডাকলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবি, ৮:০৭ অপরাহ্ণ
৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৩৬ অপরাহ্ণ
বন্ধুর সঙ্গে প্রেম স্ত্রীর, বাধা না হয়ে বিয়ে দিলেন...
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১১:৪০ অপরাহ্ণ
৫০ বছর আগে বাদশাহ ফয়সলকে হত্যা করা হয়েছিল যেভাবে
প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৫, মঙ্গল, ১১:৫৮ অপরাহ্ণ
চিকিৎসা ও আশ্রয়ের জন্য কিডনি বিক্রির বিজ্ঞাপন!
প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৪, সোম, ১১:০৭ অপরাহ্ণ