পাকিস্তানে জাকাত নিতে এসে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে
Image

পাকিস্তানে জাকাত নিতে এসে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১২:৩৫ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২১৮ বার।

পাকিস্তানে জাকাত নিতে এসে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে

পাকিস্তানে জাকাত নিতে এসে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।

কেয়ামারি পুলিশ এক বিবৃতিতে হতাহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের বেশির ভাগই নারী। তাঁদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

পুলিশ সার্জন সুমাইয়া সাইদ ডন ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন নারী ও তিন শিশু রয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের লাশ আব্বাসী শহীদ হাসপাতালে ও দুজনের সিভিল হাসপাতালে পাঠানো হয়।

কেয়ামারি সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ফিদা হুসাইন জানওয়ারি বলেন, এফকে ডাইয়িং কোম্পানি সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেড এস্টেট এলাকায় অবস্থিত। কোম্পানি কর্তৃপক্ষ জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল। তিনি বলেন, প্রায় ৪০০ নারী এসেছিলেন। আরও ভিড় বাড়তে পারে আশঙ্কায় কোম্পানির কর্মীরা দরজা বন্ধ করে দেন। ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের লাইনে দাঁড়ানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি স্থানীয় পুলিশকেও বিষয়টি জানানো হয়নি।

এএসপি জানওয়ারি বলেন, বেশ কয়েকজন নারী গরমে ও পদদলিত হয়ে অজ্ঞান হন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আর নারীদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না বলে বলা হচ্ছে।

কিয়ামারি ডেপুটি কমিশনার মুক্তিয়ার আবরো বলেন, কোম্পানির প্রতিষ্ঠাতা এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা প্রশাসনের থেকে কোনো অনাপত্তিপত্র নেননি, এমনকি নিরাপত্তাও চাননি।

মুক্তিয়ার জানান, কোম্পানির সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। কোম্পানির মালিককেও এর জন্য জবাবদিহি করতে হবে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় করাচি কমিশনারকে প্রতিবেদন দিতে বলেছেন। মুখ্যমন্ত্রী এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেছেন, যেকোনো ধরনের রেশন বিতরণ ও কল্যাণমূলক কাজ করতে গেলে আগে প্রশাসনকে জানাতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো

প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ