আবাদের হাট বাজার কমিটির নির্বাচন সভাপতি আব্দুল গাফফার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম
প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গল, ১২:৪৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৩ বার।
ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। জোর প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচনে সভাপতি পদে প্যানেল প্রার্থী মো: আব্দুল গফফার বাস প্রতীক নিয়ে ৩৪৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক পদে মো: রেজাউল ইসলাম ডালিম প্রতীক নিয়ে ২৪৫ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।
আবাদের হাট বাজার কমিটির ২০২৬ সালের ত্রি-বার্ষিক নির্বাচনের ১৭টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৩৪ জন প্যানেল প্রার্থী এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থী ছিল। নারী ভোটারসহ মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী ও মোট দুটি প্যানেলে জোর প্রতিদ্বন্দিতা করছেন। একটি হলো আলহাজ্ব আব্দুল গফফার ও এস এম আজিমুল্লাহ (ময়না) প্যানেল এবং আলহাজ্ব মো: আকরাম ও মো:আব্দুল মজিদ প্যানেল।প্রতিটি প্যানেলে ১৭ জন প্রার্থী ও ৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে, আব্দুল গাফফার-আজিমুল্লাহ প্যানেলে ১১ জন,আকরাম-মজিদ প্যানেলে ৫ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী বিজয় লাভ করেছেন।
সভাপতি পদে মো: আব্দুল গফফার বাস প্রতীক নিয়ে ৩৪৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আকরাম হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৯৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম ২৪৫ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আজিমুল্লাহ (ময়না) ৮৮ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম কলম প্রতীক নিয়ে ২৬১ ভোট এবং মোঃ সামসুর রহমান হরিণ প্রতীক নিয়ে ২২৪ ভোট পেয়ে দ্বৈত বিজয় লাভ করেছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুম বিল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৪৩ ভোট এবং মো: জালাল উদ্দিন টেবিল ফ্যান প্রতীক নিয়ে ২৭৮ ভোট পেয়ে দ্বৈত বিজয় লাভ করেছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মো: আছাদুজ্জামান মিলন হাতি প্রতীক নিয়ে ২৮০ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: ওবায়দুল্লাহ ঘড়ি প্রতীক নিয়ে ১৭৪ ভোট পেয়েছেন।
সহ-সংগঠনিক সম্পাদক পদে মো: রিজওয়ান (সবুজ) চেয়ার প্রতীক নিয়ে ৪৫৬(একক সর্বচ্চ ভোট) ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: হাফিজুর রহমান (মানিক)ছাতা প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মো:আমিমুল এহসান ব্যাট প্রতীক নিয়ে ২৭৫ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মনিরুজ্জামান (মনি)সিলিং ফ্যান প্রতীক নিয়ে ২৭২ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মো: তৌহিদুর রহমান মোরগ প্রতীক নিয়ে ৩৫১ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রবিউল ইসলাম তালা প্রতীক নিয়ে ২০১ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস সামাদ (মিন্টু)মাইক প্রতীক নিয়ে ৩১২ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউনুস(ছোটন) ফুটবল প্রতীক নিয়ে ২৩৭ ভোট পেয়েছেন।
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান ঘুড়ি প্রতীক নিয়ে ৩৪৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাকির হাসান ইজিবাইক প্রতীক নিয়ে ২০২ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে মো: মামুনুর রহমান (মামুন)আনারস প্রতীক নিয়ে ৩২২ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইয়াসিন আরাফাত চশমা প্রতীক নিয়ে ১৬১ ভোট পেয়েছেন।
মো: আমিরুল ইসলাম কেটলি প্রতীক নিয়ে ৩৫৪ ভোট,মো: সালাহউদ্দিন হাস প্রতীক নিয়ে ২৮৩ ভোট,মো: শাহাজান বাইসাইকেল প্রতীক নিয়ে ২৬১ ভোট ও মো:মনিরুল ইসলাম টেবিল প্রতীক নিয়ে ২৫৯ ভোট পেয়ে সদস্য পদে বিজয় লাভ করেছেন।
ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ৫নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম রাত ৯টা ১৩ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচনের প্রত্যয় নিয়ে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি একটি জাঁকজমকপূর্ণ নির্বাচনের আয়োজন করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ৫ নং শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও সদস্য সচিব বর্তমান চেয়ারম্যান আবুল কালামসহ মোট ১১ জন সদস্যের কমিটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন চলে।নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন ছিল।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ৫ নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান,আমরা অবাদ,সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পেরেছি ।কোন দুর্নীতি ও বিশৃঙ্খলা হয়নি।স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। প্রত্যেক প্রার্থী তাদের যোগ্যতা ও জনসমর্থন অনুযায়ী নিশ্চিত ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে বিজয় লাভ করেছেন।-Menal
এ জাতীয় আরো সংবাদ
আবাদের হাট বাজার কমিটির নির্বাচন সভাপতি আব্দুল গাফফার সাধারণ...
প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গল, ১২:৪৪ পূর্বাহ্ণ
বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৫:৫৮ অপরাহ্ণ
দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ
তালায় আরাধনা’র উদ্যোগে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৬, বৃহঃ, ৯:০৫ অপরাহ্ণ
গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় এবার শারদীয় দুর্গোৎসবে নতুন চমক দেড় লক্ষাধিক দিয়াশলাই...
প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৯:৪৯ অপরাহ্ণ