সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ক্যাটাগরি: সাতক্ষীরা দর্পণ, প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, ৭:২৩ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৫০ বার।

সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থী মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু বক্কর শেখের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে ও চণ্ডিতলা কেজি স্কুলের প্লে শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (৭) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ও বালিয়াডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইকবাল হোসেন (৮)।

সোনাতলা পূর্ব পাড়ার আজগার আলী জানান, তার স্ত্রী অসুস্থ। বর্তমানে তিনি যশোরের একটি মৎস্য ঘেরে কাজ করার সুবাদে সেখানেই অবস্থান করেন। বোনের ছেলে ইকবাল বৃহস্পতিবার তাদের বাড়ি বেড়াতে আসে। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে আব্দুল্লাহ ইকবালকে সাথে নিয়ে বাড়ির পাশের আবুবক্কর শেখের মৎস্য ঘেরের পাশে বেঁধে রাখা ছাগল আনতে যায়। দুপুর দুটোর দিকে প্রতিবেশী নাহার বেগম আব্দুল্লাহ ও ইকবালকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে খোটায় জড়িয়ে যাওয়া ছাগল নিয়ে আসতে যেয়ে দুজনে ঘেরের পানিতে ডুবে মারা গেছে।

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান জানান, দুটি উদ্ধার করা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুু

প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০২৬, বৃহঃ, ৫:২২ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে...

প্রকাশিতঃ ২ নভেম্বর ২০২৬, সোম, ৫:৫৯ অপরাহ্ণ
আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির...

প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৬, শুক্র, ৬:০৪ অপরাহ্ণ
ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৬, রবি, ৪:০৩ অপরাহ্ণ
দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা,   ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার-২

দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা,  ১০ জনের...

প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০২৬, শনি, ৮:৩৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০২৬, শুক্র, ৩:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  চোরের মৃত্যু

সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৬, বুধ, ৭:৩৫ পূর্বাহ্ণ