গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১ বার।

গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শ্যামনগর উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার বেলা ১১ থেকে উপজেলার পৌর সদরে উক্ত কর্মসূচি পালন করা হয়।

শুরুতে জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা গাজী নজরুল ইসলামের কুশপুত্তোলিকায় জুতা পেটা ও অগ্নিসংযোগ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নুরনগর পাবলিক লাইব্রেরীর আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল কালাম মোড়ল, তরুণ সমাজ সেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবু প্রমুখ।

 

বক্তারা কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর জন্য গাজী নজরুল ইসলামকে দায়ী করে অবিলম্বে তাকে আইনের আওতায় নেয়ার দাবি জানান।

বক্তারা বলেন সদ্য কৈশরী পেরুনো মেয়েটি অসম বয়সের এমন নাটকীয় বিয়ে মেনে নিতে পারেনি। নিজের লালসার শিকার বানাতে যেয়ে লোকলজ্জার হাত থেকে রক্ষা পেতে নামকাওয়াস্তে বিয়ের নাটক সাজালেও স্ত্রীর মর্যাদা দিতে পারেনি।

বক্তারা আরও বলেন নিম্ন বিত্ত পরিবারের মেয়েটি একটি চাকরির আবেদন করতে যেয়ে নারী লোভী জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের কু-নজরে পড়ে। পরবর্তীতে তার লালসার শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মৃত্যু গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের ফল। সেকারণে অবিলম্বে গাজী নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে এ অপরাধের বিচার করতে হবে।

উল্লেখ্য আগের দিন রোববার রাতে গাজী নজরুল ইসলামের ন্যাম ফ্লাটের বাসা থেকে তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী একই বাসায় অবস্থান করছিল। এঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা খাতুনকে আটক করে।

 

প্রসঙ্গত উল্লেখ্য মরিয়াম খাতুনের সাথে অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত ২০ জুলাই। পরক্ষনে গাজী নজরুল ইসলাম ও তার ছেলে অনুসারীরা বিষয়টি এআই প্রযুক্তির আবিস্কার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। তবে একদিন পরেই গাজী নজরুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুকে ঐ তরুণী তার দ্বিতীয় স্ত্রী দাবি করে পোস্ট করলে দেশব্যাপী আলোচনা সমালোচনা শুরু হয়। একপর্যায়ে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী পারিবারিকভাবে বিয়ে হয়েছে দাবি করে ফেসবুকে বক্তব্য রাখেন। পরবর্তীতে ঐ বিয়ের কথিত কাজী বাকি বিল্লাহ জানান আগে কলেমা পড়ে বিয়ে হলেও ২০ জুন তার কাছে কাবিন করা হয়। এঘটনার পর আলোচিত ঐ কাজি আত্মগোপনে চলে যায়।

এঘটনার পর জামায়াত নেতৃবৃন্দ গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় এবার শারদীয় দুর্গোৎসবে নতুন চমক দেড় লক্ষাধিক দিয়াশলাই...

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৯:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, ৭:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দখল, ভাঙচুর ও...

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ৭:০২ পূর্বাহ্ণ

বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে:...

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৮:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায়  পুকুরের পানিতে  খুঁজতে  যেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১০ অপরাহ্ণ

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ